Tuesday, March 31, 2026

Corona update: কমছে না সংক্রমণ, ফের বাড়ল দৈনিক মৃত্যু 

Date:

Share post:

উদ্বেগ কমছে না, করোনা (corona) আক্রান্ত হয়ে দৈনিক সংক্রমণ বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও রইল ২১ হাজারের উপরে। স্বাস্থ্যমন্ত্রকের (health ministry)  বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ।

সারাদেশে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৮০ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য বেশি। সেই সঙ্গে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেটও। সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিন ধরেই বেড়ে চলেছে সক্রিয় রোগীর সংখ্যা। একলাফে ৬০১ জন বেড়ে বর্তমানে তা হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৪৮২। মৃত্যু হার চিন্তায় রাখছে চিকিৎসকদের। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৯৩০। চিকিৎসকেরা বলছেন যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশনের কাজ সম্পন্ন করতে হবে। সরকার থেকে ইতিমধ্যেই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু করতেই দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা টিকাকরণের হার।


Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...