Sunday, February 1, 2026

ইডি হেফাজতে থেকেই SSKM-এ আইসিইউ-তে ভর্তি হলেন পার্থ

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়কে আপাতত ২ দিন ইডি হেফাজতে রাখা নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আগামী সোমবার ফের ইডি বিশেষ আদালতে তোলা হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

এদিন ইডি হেফাজতের পর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তাঁদের মক্কেলের শারীরিক অবস্থার কথা আদালতের কাছে তুলে ধরেন। কোনও সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে দেওয়া হোক। অন্যদিকে ইডির আইনজীবীরা কমান্ড হাসপাতাল বা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন। দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর ব্যাঙ্কশাল আদালত SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। এরপরই সোজা SSKM-এ পার্থ চট্টোপাধ্যায়।

এরপর ED আধিকারিক ও কেন্দ্রীয় বহিনীর ঘেরাটোপে ব্যাঙ্কশাল কোর্ট থেকে SSKM-এ গিয়ে নামেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর জন্য আনা হয় হুইল চেয়ার। সেই চেয়ারে বসেই তিনি ইমার্জেন্সি বিভাগে যান। সেখান থেকেই ঠিক করা হবে তাঁকে হাসপাতালের কোন বিভাগে ভর্তি করা হবে। বুকে ব্যথা রয়েছে বলে জানা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় তাঁর দুবার চেকআপ করা হয়েছে। সূত্রের খবর, পার্থবাবু SSKM-এ আসার খবরের পরই উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনটি তৈরি রাখা হয়েছে। তবে আপাতত তাঁকে রাখা হয়েছে কার্ডিওলডির আইসিসিইউয়ের ১৮ নম্বর বেডে।একাধিক শারীরিক পরীক্ষা হচ্ছে তাঁর।

উল্লেখ্য, টানা ২৭ ঘণ্টা জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটেও অভিযোগন চালায় ইডি। সেখান থেকে উদ্ধার হয ২১ কোটি টাকা ও বিপুল টাকার গহনা ও বিদেশি মূদ্রা। অর্পিতাকেও গ্রেফতার করেছে ইডি। অর্পিতাকে রবিবার আদালতে তোলা হবে।

আরও পড়ুন- পৃথিবী থেকে বুলেট ট্রেনে চেপে চাঁদ হয়ে মঙ্গল! কবে শুরু হচ্ছে?

 

spot_img

Related articles

বাংলায় ভোট পাবে না জেনেই বঞ্চনা! ‘Humpty-Dumpty’ বাজেট নিয়ে বিস্ফোরক দাবি মমতার

“শুধু বিগ বিগ টক। কিন্তু আসলে এই বাজেট একেবারেই দিগভ্রান্ত, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস!” রবিবার কেন্দ্রীয় বাজেট পেশের পরে...

বাংলার মানুষকে বাংলাদেশি মনে করে: কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনায় সরব অভিষেক

বাংলা ভাষায় কথা বললে কীভাবে বাংলার মানুষের উপর অত্যাচারের ঘটনা ঘটে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তা নজির গত কয়েক...

আইপিএলের আগেই বিয়ের পিড়িতে অর্জুন, কবে সাত পাকে বাঁধা পড়ছেন শচীন পুত্র?

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন(Arjun Tendulkar)। গত বছরের ১৩ অগাস্ট ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের...

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ের জুহুতে (Juhu in Mumbai)। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Film director Rohit Shetty) বাড়ির বাইরে...