Monday, May 18, 2026

পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

Date:

Share post:

২৭ ঘণ্টা জেরার পর এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। কিন্তু শনিবার গ্রেফতারির পরই অসুস্থতাবোধ করেন পার্থ। এরপর আদালতের নির্দেশে তাঁকে ভর্তি করা হয় এসএসকেম-এ। রাতেই কার্ডিওলজির আইসিইউ ১৮ নম্বর বেড থেকে তিনতলায় এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে সবসময় নজরে রাখছেন ৬ সদস্যের মেডিক্যাল টিম।আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে পার্থর বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার চিকিৎসকদের টিম বেলা ১১ টা নাগাদ তাঁর শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করবেন ।

আরও পড়ুন:স্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে অর্পিতাকে ফের জিজ্ঞাসাবাদ ইডির, আজই তোলা হবে আদালতে

প্রসঙ্গত, শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পার্থ চট্টোপাধ্যায়কে দু’ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ এর পরই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বলে তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা দেন মন্ত্রীর আইনজীবী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর জন্য ইডি-র তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন বিচারক৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরিয়ে যায় পার্থর কনভয়। ১৫ মিনিটের মধ্যে পৌঁছয় এসএসকেএম হাসপাতালে। ৭ টা ৪৫ নাগাদ একজনের কাঁধে ভর দিয়ে নামতে দেখা যায় পার্থকে। এরপর হুইল চেয়ারে করে তাঁকে নিয়ে আসা হয় জেনারেল এমার্জেন্সি বিভাগে।হাইকোর্টের নির্দেশে এসএসকেম-এ ভর্তির পর রাতেই কার্ডিওলজির আইসিইউ ১৮ নম্বর বেড থেকে তিনতলায় এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে তাঁকে সবসময় নজরে রাখছেন ৬ সদস্যের মেডিক্যাল টিম। বিশেষজ্ঞ দলে রয়েছেন কার্ডিওলডি, বক্ষ, অর্থপেডিক, নেফ্রোলজি , মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকেরা। যদিও আজ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।









Related articles

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...