Friday, June 5, 2026

মামার বাড়ির পাশেই অট্টালিকা অর্পিতার, পার্থ ধরতেন পুকুরের মাছ

Date:

Share post:

হিসাব বহির্ভূত কোটি কোটি টাকা, গয়না, বাড়ি, গাড়ি, দামি মোবাইল সহ আরও কতকিছু। কিন্তু শেষরক্ষা হয়নি।
ইডির ছিপে ধরা পড়েছেন মডেল অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও লেনদেন থাকায় গ্রেফতার করা হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। তাঁরা দু’জন গ্রেফতার হওয়ার পর থেকে তদন্তকারী সংস্থার সামনে যেমন উঠে আসছে একের পর এক কেলেঙ্কারি ও দুর্নীতির তথ্য। ঠিক একইভাবে পার্থ-অর্পিতার পরিচিতদের কাছে থেকে শোনা যাচ্ছে অনেক অজানা গল্প। কেমন মানসিকতার ছিলেন এই অর্পিতা? পার্থবাবুই বা তাঁর সঙ্গে কোথায় কোথায় যেতেন? কীভাবে সময় কাটাতেন? একে একে বেরিয়ে আসছে সবকিছু।

একটি সংবাদ পত্রে প্রকাশিত খভর থেকে জানা গিয়েছে, হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার দিলাকাশ পঞ্চায়েতের মথুরাবাটি গ্রাম। এখানেই অর্পিতা মুখোপাধ্যায়ের মামার বাড়ি। মাঝে মধ্যে এই গ্রামে অর্পিতার সঙ্গে আসতেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার মামার পুকুরে নাকি মাছও ধরতেন পার্থবাবু।

আবার মামার বাড়ির পাশেই একটি চোখ ধাঁধানো বাড়ি তৈরি করেছিলেন অর্পিতা। মামার এলে এই বাড়িতেই উঠতেন তিনি। বাড়িটি তাঁর নামেই। পার্থ চট্টোপাধ্যায়কেও এই বাড়িতেই অর্পিতার সঙ্গে বহুবার দেখা গিয়েছে বলে গ্রামবাসীদের দাবি। বাড়ির নীচে নাকি একটি বাঙ্কারও রয়েছে!

অর্পিতার গ্রেফতারির খবরে গ্রামবাসীদের একাংশের মধ্যে নাকি খুশির হাওয়া। কারণ, এই বাড়িতে এলে স্থানীয় মানুষের চমকাতেন-ধমকাতেন বলে অভিযোগ অর্পিতার বিরুদ্ধে। শিক্ষাগত যোগ্যতা না সত্ত্বেও অর্পিতার মামাতো ভাইরা সকলেই নাকি সরকারি চাকরি পেয়ে গিয়েছেন।

আরও পড়ুন:ED র‍্যাডারে ভুবনেশ্বরে অর্পিতার ঝটিকা সফর, পার্থর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট

 

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...