Tuesday, June 2, 2026

লোকাল ট্রেনেও এলইডি টিভি, আজ থেকে যাত্রা শুরু

Date:

Share post:

এবার লোকাল ট্রেনেও বসল এলইডি টিভি (LED TV)। পূর্ব রেলের (Eastern Railways) উদ্যোগে সোমবার, এই পরিষেবা চালু হল হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে। যাত্রী স্বাচ্ছন্দ্যে এই পদক্ষেপ পূর্ব রেলের। রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান লোকাল দিয়ে শুরু হয়ে এরপর সব লোকাল ট্রেনেই এলইডি টিভি বসানো হবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, আপাতত ৫০টি লোকাল ট্রেনে টিভি (Local Train TV) বসানো হচ্ছে। প্রতিটি কামরায় চারটি করে ২৮ ইঞ্চি টিভি রাখা হবে। একটি বেসরকারি সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে। লোকাল ট্রেনের টিভিতে ওই বেসরকারি সংস্থার অনুষ্ঠান চলবে ৭০ শতাংশ আর ৩০ শতাংশে থাকবে রেলের তথ্য সম্বলিত অনুষ্ঠান ও যাবতীয় ঘোষণা। মেট্রো রেলের মতো পরবর্তী স্টেশন সম্পর্কেও ঘোষণা শুরু হয়েছে লোকাল ট্রেনে। এই সেই তথ্য জানানো হবে ওই টিভিতেই।

আরও পড়ুন:জেলায় নেই ৫০০ কর্মীও, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির ‘হতশ্রী’ দশা প্রকাশ্যে

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...