Saturday, May 16, 2026

সপ্তাহের শুরুতেই নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ

Date:

Share post:

গতও কয়েকদিন ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের  উপরে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা এক ধাক্কায় অনেকটাই কমেছে।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮৬। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমেছে। একদিনে দেশের কোভিডের বলি ৪১ জন। এই সংখ্যা রবিবারের তুলনায় সামান্য বেশি।

আরও পড়ুন:উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স!এ বার তেলেঙ্গানায় এক ব্যক্তির শরীরে মিলল উপসর্গ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে কেরল ও মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,০২১। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২,০১৫ জন। এর পরে রয়েছে তামিলনাড়ু (১,৯৪৫), পশ্চিমবঙ্গ (১,৮১৭), কর্নাটক (১,১৫১) ও ওড়িশা (১,০১১)।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। এর মধ্যে কেরলে মৃতের সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় কেরলেই ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে ছয় জন, পঞ্জাবে চার জন, দিল্লি ও সিকিমে দু’জন এবং উত্তর প্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা, বিহার অসম, মণিপুর, নাগাল্যান্ড ও ত্রিপুরায় কোভিডে আক্রান্ত হয়ে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৮,১৪৮ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩২ লক্ষ ২৮ হাজার ৬৭০ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ।









Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...