Sunday, May 17, 2026

পার্থ-অর্পিতা “ঘনিষ্ঠ” সম্পর্ক, নিয়মিত ফোন, যৌথ জমি! আদালতে দাবি ইডি আইনজীবীর

Date:

Share post:

দু’জনেই এখন ইডি (ED)হেফাজতে। চলছে জেরার প্রস্তুতি। রাজ্যজুড়ে এখন আলোচনার কেন্দ্রে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। দুর্নীতিতে সরাসরি যোগ এবং পার্থ-অর্পিতার “ঘনিষ্ঠ” সম্পর্ক, নামে-বেনামে কোটি কোটি টাকার নগদ, গয়না, বাড়ি, সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

এবার আদালতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করেছে। তদন্তকারীদের দাবি, পার্থ ও অর্পিতা যৌথ নামে একটি জমি কিনেছিলেন। আজ, সোমবার ইডির তরফে খুব জোরের সঙ্গে আদালতে এই চাঞ্চল্যকর দাবি করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু। তিনি জানান, মন্ত্রীর বাড়ি থেকে অর্পিতার বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। তল্লাশির সময়, ২১ জানুয়ারি ২০১২ সালের একটি নথি পাওয়া গিয়েছে, যা থেকে প্রমাণ হচ্ছে তাঁরা একসঙ্গে একটি জমি কিনেছিলেন। এদিন পার্থ ও অর্পিতার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি নিয়েও আদালতে মুখ খোলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। আলাদতে তাঁর দাবি, পার্থবাবু অর্পিতার খুব কাছের মানুষ। দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। কল রেকর্ডে স্পষ্ট, ফোনে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। তাই দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন। তাহলে দুর্নীতি নিয়ে উঠে আসবে অনেক তথ্য।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী নিজের যুক্তি খাটিয়ে আদালতকে বলেন, “আমি আমার জুনিয়রকে ডাকতেই পারি। তাতে প্রমাণ হত না যে, অন্তরঙ্গ সম্পর্ক আছে।”


Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...