Thursday, May 21, 2026

শারীরিক পরীক্ষার জন্য সিজিও থেকে বেরিয়ে হাসপাতালের পথে পার্থ-অর্পিতা 

Date:

Share post:

শারীরিক পরীক্ষার জন্য সল্টলেকের সিজিও (CGO) কমপ্লেক্স থেকে সোজা ইএসআই হাসপাতালে (ESI hospital) নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে Arpita Mukherjee)। মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পর পুনরায় জেরা শুরু হবে বলে খবর ইডি (ED) সূত্রে।

সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ইডির কনভয় এগিয়ে চলেছে জোকা ইএসআই এর দিকে। পাঁচটি গাড়ি রয়েছে কনভয় জুড়ে, শুরুতে এবং শেষে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। দ্বিতীয় গাড়িতে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় এবং তৃতীয় গাড়িতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। দুজনকে আলাদা আলাদা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন ইডির আধিকারিকরা। সল্টলেক থেকে বাইপাস হয়ে, মা ফ্লাইওভার ধরে ডি এল খান রোড দিয়ে সোজা জোকার ইএসআই হাসপাতালে যাবে কনভয়। এর আগে অর্পিতা মুখোপাধ্যায়ের কনভয়ে দুর্ঘটনা ঘটেছিল। ভুবনেশ্বরেও পার্থ চট্টোপাধ্যায়ের বিক্ষোভ দেখানও হয়েছিল। তাই এবার যথেষ্ট কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে।


Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...