Monday, May 11, 2026

Sonia Gandhi: তৃতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের তলব সোনিয়াকে 

Date:

Share post:

মঙ্গলবার ন্যাশনাল হেরল্ড (National Herald Case) মামলায় প্রায় ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ বুধবার ফের তলব করা হল কংগ্রেসের (Congress) দলীয় প্রধানকে। তৃতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য আজ ইডির দফতরে হাজিরা দিতে হবে সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi)।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জনিয়েছেন, সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরল্ড পত্রিকা এবং ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের (Young Indian Private Limited) সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রায় ৩০ টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। সেই বিষয়েই আরও জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের তাঁকে তলব করা হয়েছে। এর আগে ন্যাশনাল হেরল্ড মামলায় সোনিয়া গান্ধীকে তিনবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায়, সেই সময় ইডি দফতরে হাজিরা দিতে পারেননি তিনি। কংগ্রেস প্রধানের প্রতি ইডির আচরণের তীব্র প্রতিবাদ করে রাজধানীর রাজপথে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকেরা। কংগ্রেস নেতারা সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করার পরিকল্পনাও করেছিলেন, কিন্তু দিল্লি পুলিস তাদের বাধা দেয় এবং বেশ কয়েকজন নেতাকে আটক করে। আজ ইডির জিজ্ঞাসাবাদের পর আর কী তথ্য উঠে আসে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা।


Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...