Friday, May 15, 2026

Supreme Court: আর্থিক তছরুপ আইনে ইডির ক্ষমতা বহাল রাখল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

আর্থিক দুর্নীতি দমন আইনে ইডির ক্ষমতাকে বৈধতা দিল দেশের শীর্ষ আদালত । আর্থিক তছরুপ সংক্রান্ত বিভিন্ন মামলায় ইডি (Enforcement Directorate)-এর তদন্ত, গ্রেফতার এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকারকেই বজায় রাখল সুপ্রিম কোর্টের সাত সদস্যের ডিভিশন বেঞ্চ (Supreme Court) ৷

উল্লেখ্য আর্থিক দুর্নীতি দমন আইনের বিধান এবং এই আইনের আওতায় কাউকে গ্রেফতার করা ও তদন্ত করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। এর আগেই ‘আর্থিক তছরুপ প্রতিরোধ আইন’ (Money Laundering Act) বা পিএমএলএ (PMLA)-এর আওতায় ক্ষমতা পেয়েছিল ইডি (ED) ৷ যা প্রত্যাহারের দাবিতে দেশের শীর্ষ আদালতে মামলা রুজু করা হয় ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমের (P Chidambaram) ছেলে কার্তির (Karti Chidambaram) বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তারপরেই কার্তি চিদাম্বরম সহ ২৪২ জন ইডির ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন।  বুধবার সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল তল্লাশি করা, সম্পত্তি বাজেয়াপ্ত করা, এমনকি প্রয়োজনে গ্রেফতার করার অধিকারও থাকছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। রাজ্যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি, অন্যদিকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ চলছে সোনিয়া গান্ধীরও। এই অবস্থায় যাতে কোনওভাবেই তদন্ত প্রভাবিত না হয়, তার জন্য ইডির ক্ষমতা বহাল রাখল সুপ্রিমকোর্ট বলে জানা যাচ্ছে।


Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...