Wednesday, March 4, 2026

দ্রৌপদীকে ‘রাষ্ট্রপত্নী’ বললেন অধীর, ক্ষমা চাওয়ার দাবিতে সরব বিজেপি

Date:

Share post:

সদ্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) ‘রাষ্ট্রপত্নী’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhuri)। দেশের সাংবিধানিক প্রধানকে কটাক্ষ করার জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে, এই দাবি তুলে স্মৃতি ইরানি ও নির্মলা সীতারমণ সহ বিজেপির (BJP) সাংসদরা লোকসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি সাংসদ ও মন্ত্রীদের বিক্ষোভর জেরে দুপুর ১২ টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। একই দাবিতে সংসদের বাইরেও বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় বুধবার সোনিয়া গান্ধীকে তৃতীয়বার ইডির জেরার মুখে পড়তে হয়। তারই প্রতিবাদে ধরনায় বসেন অধীর চৌধুরী সহ কংগ্রেস সাংসদরা। সেই সময় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে বসেন অধীর চৌধুরী। সেই ভিডিও সামনে আসতেই ফুঁসে ওঠে বিজেপি। আসরে নেমে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, “সোনিয়া গান্ধী দেশের সর্বোচ্চ আইনসভায় একজন মহিলাকে এভাবে অপমানিত হতে দিলেন। তিনি আদিবাসী বিরোধী, দলিত বিরোধী এবং নারী বিদ্বেষী।” তার পরেই স্মৃতি ইরানি, অধীরকে দ্রুত ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। এই বিষয়ে মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, এটা দেশের আদিবাসী সম্প্রদায় এবং রাষ্ট্রপতির অপমান। অধীরের এখনই ক্ষমা চাওয়া উচিত। সোনিয়া গান্ধীরও ক্ষমা চাওয়া উচিত এই ধরনের লোককে এত বড় পদে নিয়োগ করার জন্য।

অধীরের মন্তব্যে দল অস্বস্তিতে পড়লেও তিনি ক্ষমা চাইতে নারাজ। তিনি বলেন, “তিনি রাষ্ট্রপতি বলতে গিয়েই ভুল করে রাষ্ট্রপত্নী বলে ফেলেছেন। এতে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। বিজেপি তিল থেকে তাল করার চেষ্টা করছে। এই ভুলের জন্য যদি আমাকে ফাঁসিতে চড়ানো হয়, তাহলে চড়ানো হোক।” নিজের মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য স্পিকারের কাছ থেকে সময়ও চেয়েছেন অধীর।

 

 

spot_img

Related articles

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...

আবারও পুরুলিয়ার শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে: অভিষেকের তৎপরতায় ফিরছে দেহ

ভিনরাজ্যে ফের রহস্যমৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ফেরানো হচ্ছে পুরুলিয়ায় পরিযায়ী...

প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এইচকে দুয়া 

প্রয়াত হলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা প্রখ্যাত সাংবাদিক এইচ কে দুয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত...

রেফারিং থেকে ম্যাচের সময়, ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক অস্কার

আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে...