Wednesday, February 25, 2026

Fire incident: নিমতলার কাঠের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

Date:

Share post:

শনিবারের সকালে শহরের বুকে অগ্নিকাণ্ড।নিমতলায় (Nimtala)একটি কাঠের গুদামে বিধ্বংসী আগুন (Fire broke out)। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। ইতি মধ্যেই দমকলের ছটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। চারপাশ কালো ধোয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)।

শনিবার সকাল আনুমানিক দশটা নাগাদ নিমতলার মহর্ষি দেবেন্দ্রনাথ রোডে একটি কাঠের গুদামে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুনের উৎস খোঁজার চেষ্টা করে। পরে আরও তিনটি ইঞ্জিন পৌঁছয়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। বিশাল ল্যাডার লাগিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। কাঠের গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় সেখান থেকেই আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, তবে দমকলের সূত্রে খবর আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।


spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...