Thursday, June 25, 2026

India Team: জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘোষণা হল ভারতের একদিনের দল, নেতৃত্বে ধাওয়ান, বিশ্রামে রোহিত-বিরাট

Date:

Share post:

শনিবার জিম্বাবুয়ের (Zimbabwe) বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল ভারত (India)। দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও নেতৃত্ব দিয়েছেন তিনি। সেই সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আবারও ধাওয়ানের ওপর এই সিরিজে ভরসা রাখল বিসিসিআই।

এই সিরিজে প্রত্যাশামতোই বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থদের। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে যে দল খেলেছে, প্রায় সেই দলকে এই সিরিজে রেখে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে নেওয়া হয়েছে দীপক চ‍্যাহারকে।

জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর দলে ফিরলেন দীপক চ‍্যাহার। চোটের কারণে বাইরে ছিলেন তিনি। ২০২২ আইপিএলে চেন্নাই সুপার কিংস তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে দলে নেয়। কিন্তু চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল তাঁর।

একনজরে জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের দল:  শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প‍্যাটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ এবং দীপক চ‍্যাহার।

আরও পড়ুন:কমনওয়েলথে ব্রোঞ্জ জয়ী গুরুরাজাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...