Friday, February 27, 2026

কাঁথি পুরসভা থেকে সারদা-বহুতলের ফাইল লোপাট-কাণ্ডে আজ সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

কাঁথি পুরসভা থেকে সারদা বহুতলের ফাইল লোপাট মামলায় আজ সারদাকর্তা সুদীপ্ত সেনকে (Sudipto Sen) জিজ্ঞাসাবাদ করবে পূর্ব মেদিনীপুরের (East Medinipur) পুলিশ। শুক্রবার, সেই মামলায় সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। আজ, প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সারদা কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সুদীপ্ত সেনের অভিযোগ, শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) কথায় রাখাল বেরা তাঁকে নিয়ে যান। সেখানে শুভেন্দু এবং সৌমেন্দু অধিকারীর কথায় বহুতলের নাম করে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছে। প্রথমে ড্রাফটে এবং পরে ব্ল্যাকমেইল করে নগদে কোটি কোটি টাকা নেওয়া হয় বলে অভিযোগ সারদা কর্তার। এমনকী, আদালতে চিঠি লিখেও এই কথা স্পষ্ট জানিয়েছেন সুদীপ্ত সেন। এখন সারদার সেই বহুতল সংক্রান্ত ফাইল কাঁথি পুরসভা থেকে উধাও হয়ে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)-সহ তিনজনের বিরুদ্ধে কাঁথি থানায় এফআইআর (FIR) করা হয়েছে। এই বিষয়ে তদন্তে নেমে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছিল পুলিশ। সেই অনুমতি তাদের দিয়েছে আদালত।

হাইকোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে সারদা (Sarada) কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন, সারদার টাকা নিতেন শুভেন্দু অধিকারী। কত টাকা, কী ভাবে নিতেন তাও চিঠিতে বিস্তারিত ভাবে উল্লেখ করেন সুদীপ্ত সেন। সল্টলেকের সাংসদ-বিধায়কদের আদালতে হাজিরা দিতে গিয়েও শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) বিরুদ্ধে সারদার টাকা নেওয়ার অভিযোগ করেন তিনি। কোটি টাকার ওপর হাতিয়েছে কাঁথির অধিকারী পরিবার- ৩০ জুন ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেওয়ার আগে অভিযোগ করেন সারদাকর্তা। তাঁর অভিযোগ, প্ল্যান পাশ করানোর জন্য টাকা নিয়েও শুভেন্দু অধিকারী তা করেননি। শুভেন্দু ভাই সৌমেন্দু অধিকারী ও টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন সুদীপ্ত সেন।

আরও পড়ুন- ফাঁসতে চলেছেন পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারা? অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটের ভিজিটারস বুকে নজর ইডির

spot_img

Related articles

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে...

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...