Sunday, May 17, 2026

কমনওয়েলথ গেমসে আরও একটি সোনার পদক, ভারোত্তোলনে সোনা পেলেন জেরেমি

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) আরও একটি সোনার পদক জয় ভারতের (India)। রবিবার ভারোত্তোলনে সোনা  পেলেন জেরেমি লালরিন্নুঙ্গা (Jeremy Lalrinnunga) মীরাবাই চানুর পর ভারোত্তোলনে আরও একটি সোনা পেল ভারত। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৬০ কেজি তুললেন জেরেমি। তুললেন মোট ৩০০ কেজি। কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় তরুণের হাত ধরে। কনুইয়ে চোট লাগলেও তাতে দমে যাননি জেরেমি। সেই চোটকে উপেক্ষা করে সোনা জয় জেরেমির।

চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি লালরিন্নুঙ্গা। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। এবার সোনা এল কমনওয়েলথ গেমসেও। স্ন্যাচিংয়ে তাঁর বিভাগে রেকর্ড গড়লেন জেরেমি। ১৪০ কিলো তোলেন তিনি। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে যা রেকর্ড।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতে পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন বিদ‍্যারানী

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...