Friday, April 24, 2026

দিল্লি সফরে অবিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা মমতার, জল্পনা সোনিয়াকে নিয়েও

Date:

Share post:

অগাস্টের প্রথম সপ্তাহেই রাজধানী সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। তবে, সংসদের অধিবেশন চলার সময় প্রায় অধিকাংশবারই সেখানে যান মমতা। তবে, এবারে মমতার দিল্লি সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বিভিন্ন অ-কংগ্রেসি, অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতার।

সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদে কাঁথি বহুতল কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

সূত্রের খবর, আগামী শনিবার দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), পঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann), তামিলনাডুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তেলেঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বৈঠক হতে পারে বাংলার মুখ্যমন্ত্রীর। অভিযোগ, কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে দিয়ে বিরোধীদের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করছে বিজেপি। কেন্দ্রীয় সংস্থা দিয়ে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে হেনস্থার অভিযোগের বিষয়টি বৈঠকে আলোচনা হতে পারে। এমনকী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গেও দেখা করতে পারেন মমতা। সম্প্রতি, বারংবার সোনিয়াকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিজেপি বিরুদ্ধে সব বিরোধী দলকে সবসময়েই জোটবদ্ধ হওয়ায় আহ্বান জানান তৃণমূলনেত্রী। এই সফরে সেই বিষয়ে সলতে পাকানোর কাজ আরও একধাপ এগোতে চাইছেন মমতা- মত রাজনৈতিক মহলের।


Related articles

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...