Saturday, June 27, 2026

কলকাতায় ১০ কোটি টাকার হেরোইন উদ্ধার

Date:

Share post:

গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের তরফ থেকে কলকাতা এবং আশপাশের কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ১০ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হল (Heroin Seized)। কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক আনা হয়েছিল, এছাড়া কোথায় পাচার হচ্ছিল তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শুল্ক দফতরের আধিকারিকরা । জানা গিয়েছে,  তেঘরিয়া এবং খিদিরপুর এলাকায় ছদ্মবেশে তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে ।

শুল্ক দফতর সূত্রের খবর, তেঘরিয়া এলাকায় শনিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ৯৯৫ গ্রাম হেরোইন । এরপর শুল্ক দফতরের আধিকারিকরা খিদিরপুর এলাকায় ছদ্মবেশে তল্লাশি চালান । এরপর সেখান থেকে উদ্ধার হয় ১ হাজার ৬২৭ গ্রাম হেরোইন। তেঘরিয়া এবং খিদিরপুর এলাকা থেকে মোট দু’জনকে এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে আটক করা হয়েছে ।

মূলত শুল্ক দফতরের আধিকারিকদের অনুমান, বাইরের রাজ্য থেকে এই রাজ্যে মাদকগুলি আনা হয়েছিল এবং খিদিরপুর ও তেঘরিয়ার সেভ কাস্টোডিতে এই মাদকগুলি রেখে সেগুলি অন্যত্র বাজারের নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের । এই ঘটনায় আরও বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক দফতরের আধিকারিকরা ।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...