Tuesday, April 28, 2026

নিজের জীবন দিয়েও জঙ্গিকে ধরিয়ে দিল আর্মি ডগ অ্যাক্সেল

Date:

Share post:

ঘরের ভিতরে লুকিয়ে রয়েছে জঙ্গি। খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনার (Indian Army) ২৬ রাষ্ট্রীয় রাইফেল বাহিনী। রুদ্ধশ্বাস ওই তল্লাশি অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ছিল, ২৬ আর্মি ডগ ইউনিটের দুই সেনা কুকুর (Army Dog) অ্যাক্সেল (Axel) ও বাজাজ। অ্যাক্সেল নামের ওই কুকুরটিকে নিয়ে তার প্রশিক্ষক ঘরে ঢুকতেই উল্টোদিক থেকে ছুটে আসে মুহুর্মুহু গুলি। কমপক্ষে তিনটি গুলি লাগে অ্যাক্সেলের। তারপরেও নিজের কর্তব্যে অনড় থাকে ওই সারমেয়। ছুট্টে গিয়ে কামড় দেয় ওই জঙ্গিকে। সেনার হাতে ধরা পড়ে ওই জঙ্গি। কিন্তু ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছে অ্যাক্সেল। শনিবার এই ঘটনাটি ঘটেছে কাশ্মীরের বারামুলায়। সেনা কুকুরের মৃত্যুতে শোকাহত ২৬ রাষ্ট্রীয় রাইফেল ও চিনার কর্পসের সেনারা। রবিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ময়নাতদন্তে জানা গিয়েছে, গুলির আঘাত ছাড়াও অ্যাক্সেলের দেহে আরও দশটি আঘাতের চিহ্ন ছিল। ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল ফিমার বোন। সেনা সূত্রে খবর, আট ঘণ্টা গুলির লড়াইয়ে আখতার হুসেন ভাট নামে আর এক জঙ্গির মৃত্যু হয়েছে। জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর সদস্য ছিল ওই জঙ্গি। অন্যদিকে জঙ্গির গুলিতে গুরুতর আহত হয়েছেন দুই সেনা জওয়ান ও এক পুলিশকর্মী। আহতদের মধ্যে ছিলেন অ্যাক্সেলের প্রশিক্ষকও। তাঁর আঘাত গুরুতর নয় বলেই সেনা সূত্রে খবর। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও তিনটি ম্যাগাজিন পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, জুলাইতেই দু বছরে পা দিয়েছিল বেলজিয়ান মালিনোয়া প্রজাতির এই কুকুরটি। মূলত শহরাঞ্চলে তল্লাশির জন্য সম্প্রতি এই প্রজাতির কুকুরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে সেনাবাহিনী। এদের প্রখর বুদ্ধি, ক্ষিপ্রতা ও অসম্ভব সহ্যশক্তি জন্যই এরা বিখ্যাত। নিজের জীবন দিয়ে সেটাই প্রমাণ দিয়ে গেল অ্যাক্সেল।

 

 

 

Related articles

মহিলা-শিশুদের ভয় দেখিয়ে কী ভোট চলছে, জ্ঞানেশ কুমারকে প্রশ্ন তৃণমূলের

রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের আগের দিনও নির্বাচন কমিশনকে (Election Commission), 'ভীত সন্ত্রস্ত' কুমার এবং বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল...

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...