Tuesday, March 10, 2026

কমনওয়েলথ গেমসে বিতর্ক পিছু ছাড়ছে না ভারতের, এবার বিতর্ক টেবিল টেনিসে

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) বিতর্ক পিছু ছাড়ছে না ভারতের (India)। দুদিন আগেই গাড়িচালকের সঙ্গে খারাপ ব্যবহারের জন‍্য কমনওয়েলথ গেমসের আয়োজকদের তরফ থেকে সতর্কিত হয়েছিলেন ভারোত্তোলক দলের ম্যানেজার। আর এবার বিতর্কের দানা তৈরি হল টেবিল টেনিসকে ঘিরে। জানা গিয়েছে, দলগত ইভেন্টে মালয়েশিয়ার বিরুদ্ধে যে ম্যাচে ভারতের মহিলা দল হেরেছে, সেখানে ছিলেন না ভারতীয় দলের কোচ। যার কারণে পুরুষ দলের কোচকে মহিলা দলের কোচিং করাতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, মহিলা দলের কোচ অনিন্দিতা চক্রবর্তী মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে দলের সঙ্গে ছিলেন না। সেই অবস্থায় মহিলা দলকে কোচিং করাতে দেখা যায় এস রমনকে, যিনি আদতে পুরুষ দলের কোচ। কোথায় গেলেন অনিন্দিতা, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। উল্লেখ, গতবার কমনওয়েলথে মহিলাদের বিভাগে সোনা জিতেছিল ভারত। আর এবার তারা কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মতো দুর্বল দেশের কাছে হেরে গিয়েছে।

এই নিয়ে ভারতীয় টেবিল টেনিস সংস্থার দায়িত্বে থাকা প্রশাসকদের কমিটির (সিওএ) সদস্য বলেন,”এমন ঘটনা মোটেও কাম্য নয়। মহিলা দলের কোচেরই উচিত ছিল খেলোয়াড়দের সঙ্গে থাকা। আমি দলের সদস্যদের সঙ্গে কথা বলে দেখব।”

আরও পড়ুন:লাল-হলুদের থেকে ‘ভারত গৌরব’ সম্মান পাওয়াটা বিরাট ব্যাপার, বললেন লিয়েন্ডার

 

spot_img

Related articles

নিজে হাতে লেক কালীবাড়ির মাকে সাজিয়ে ঐশ্বরিক অনুভূতি অভিষেকের

হঠাৎ করে একটা ফোন বদলে দিল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের (Abhishek Roy)ভাবনা, আধ্যাত্মিক ভাবনায় আপ্লুত তারকা ভাগ করে...

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা...

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...