Thursday, May 14, 2026

ফের অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ইডি, কেন?

Date:

Share post:

অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড় কোথা থেকে এল? তার সদুত্তর পায়নি ইডি। তাই সোমবার সকালের পর ফের রাতেও অর্পিতার বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালে অর্পিতার বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটসে ইডির কর্তারা রেজিস্টার এবং মাই গেট অ্যাপের তথ্য সংগ্রহ করেন। এরপর সোমবার রাতেও ফের ওই আবাসনে ইডির তদন্তকারী আধিকারিকদের চার সদস্যের এক প্রতিনিধি দল যান। টানা দুই ঘণ্টা ধরে ফ্ল্যাট চত্বরের সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখেন। সেখান থেকে বেশ কিছু ছবিও সংগ্রহ করেন তাঁরা।

আরও পড়ুন:বুধবার মন্ত্রিসভার রদবদল: কারা আসছেন, কাদের সরানো হবে? জল্পনা তুঙ্গে

কিন্তু কী কারণে এসেছিলেন ইডি আধিকারিকরা? এ প্রসঙ্গে বেলঘরিয়ার ওই আবাসনের পরিচালন সমিতির সম্পাদক জানিয়েছেন,ইডির আধিকারিকদের নির্দেশমত তাঁদের হাতে আবাসনের রেজিস্টার এবং মাই গেট অ্যাপের তথ্য তুলে দেওয়া হয়েছে। প্রযুক্তিগত কারণেই সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া যায়নি। মনে করা হচ্ছে, সিসিটিভি ফুটেজের তথ্য সংগ্রহ করার জন্যই দ্বিতীয় বার সেখানে এসেছেন আধিকারিকেরা।

প্রসঙ্গত, বেলঘরিয়ার এই আবাসনের ফ্ল্যাট থেকে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা সহ বহুমূল্য সোনা, রূপা উদ্ধার করেছে ইডি। তারপর থেকেই তদন্তের স্বার্থে শনিবার ফের আবাসনে অর্পিতার ফ্ল্যাটে ঠিক কাদের যাতায়াত ছিল, তা নথিভুক্ত করা রেজিস্টার, মাই গেট অ্যাপের তথ্য এবং সিসিটিভি ফুটেজ চেয়ে গিয়েছিলেন।   তার নথি সংগ্রেহ করতেই সোমবার ফের একবার ইডির কর্তারা সেখানে হাজির হন।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...