Monday, May 11, 2026

হাসপাতালে মুখে কুলুপ পার্থর, অর্পিতার দাবি অনুপস্থিতিতে-অজান্তে ফ্ল্যাটে টাকা ঢুকেছে

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে আমার অজান্তে টাকা ঢোকানো হয়েছে।’

আরও পড়ুন:কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ ফের স্বাস্থ্যপরীক্ষা পার্থ-অর্পিতার

হাইকোর্টের নির্দেশমতো মঙ্গলবার স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডির হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসেন ইডি আধিকারিকরা। সেইসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় মুখে কুলুপ আঁটলেও এদিন অর্পিতার দাবি,’টাকা আমার নয়’। তবে অর্পিতার এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে ইডি সূত্রের খবর, মিডিয়ার সামনে পার্থ ও অর্পিতা যাই বলুক না কেন, টাকার উৎস প্রসঙ্গে ইডি প্রশ্ন করলে কোনও সদুত্তর দিতে পারছেন না কেউই। অর্পিতা কিছুটা সহযোগীতা করলেও পার্থ চট্টোপাধ্যায় একবারের জন্য টাকার উৎস নিয়ে কোনও উত্তর দিতে পারেননি।

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...