Monday, May 11, 2026

মন্ত্রিসভার রদবদলের আগের দিন জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভার রদবদল বুধবার। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে মঙ্গলবার, নবান্নে জরুরি বৈঠক ডেকছেন মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)৷ একসঙ্গে ১০ দফতরকে নিয়ে কাজের পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যসচিব।বৈঠকে থাকবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পূর্ত, ভূমি ও ভূমি রাজস্ব, জনস্বাস্থ্য ও কারিগরি, কৃষি, সেচ, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতর, পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ও উচ্চপদস্থ আধিকারিক। বিকেল চারটের ওই বৈঠকে সব জেলার জেলাশাসকদেরও ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, কোন কোন প্রকল্প এখনও শুরু হয়েছে, কাজের অগ্রগতি কতটা হল, কী কী প্রকল্পের কাছ পিছিয়ে পড়েছে এই সব নিয়েও এদিনের বৈঠক। দশ দফতরের মূল্যায়ন হবে বলেও জল্পনা।

 

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...