Sunday, May 17, 2026

পাটুলি থেকে পণ্ডিতিয়া, শহরজুড়ে পার্থ বান্ধবী অর্পিতার ফ্ল্যাট-দোকানে ইডির হানা

Date:

Share post:

আগামিকাল, বুধবার শেষ হচ্ছে পার্থ; অর্পিতার দ্বিতীয় দফার ইডি হেফাজত। তাঁদের আরও কিছুদিন নিজেদের হেফাজতে নিতে চান তদন্তকারীরা। তার আগে মঙ্গলবার উত্তর থেকে দক্ষিণ, শহর-শহরতলীর একাধিক জায়গায় অভিযান চালায় ইডি (ED)। এদিন সকাল থেকে চারটি দলে ভাগ হয়ে চলে ইডির তল্লাশি অভিযান। একটি দল যায় গড়িয়াহাট (Gariahat ) এলাকার পণ্ডিতিয়া রোডে (Panditiya Road) । দ্বিতীয় দলটি মাদুরদহ এবং তৃতীয় দল বরানগরে (Baranagar) অর্পিতার বন্ধ দোকানে যায়। চতুর্থ দলটি যায় পাটুলিতে। ইডির একটি টিম আসে দক্ষিণ কলকাতার পাটুলিতে পালকি রেস্টুরেন্টের উল্টো দিকে অর্পিতার নেল আর্ট পার্লারে (Nail Art Parlour) । একই সঙ্গে কেদুয়া মেন রোড সংলগ্ন একটি ফ্ল্যাটেও হানা দেয় ইডি।

ঠিক ওই সময় গড়িয়াহাটের পণ্ডিতিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডির আরেকটি দল। ফোর্ট ওয়েসিস আবাসনের ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে যান তদন্তকারীরা। খাতায় কলমে এই ফ্ল্যাট ওম ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তির নামে।কিন্তু ইডির তদন্তকারীদের দাবি, পার্থ ওই ফ্ল্যাটটি অর্পিতাকে ব্যবহার করতে দিয়েছিলেন। অর্পিতাই ছিলেন ওই ফ্ল্যাটের ‘মালকিন’। যদিও বেশ কয়েক মাস পণ্ডিতিয়ার ফ্ল্যাটে দেখা মেলেনি অর্পিতার।

অন্য আরেকটি দল বরানগরে অর্পিতার বন্ধ নেইল আর্ট শপের শাটারের তালা খুলে তল্লাশি করে। অর্পিতা গ্রেফতার হওয়ার পর থেকেই দোকানটি বন্ধ। বরানগরে বন্ধ দোকানের পাশেই রয়েছে একটি ব্যাঙ্ক। তদন্তকারীরা জানতে পেরেছেন, অর্পিতা যখনই এই দোকানে আসতেন, তিনি পাশের ব্যাঙ্কেও যেতেন। ইডি ব্যাঙ্কে ঢুকেও জিজ্ঞাসাবাদ করে।


Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...