Sunday, May 17, 2026

ডার্বি নিয়ে মোহনবাগানকে খোঁচা লাল-হলুদ কর্তার, ক্লাবের ওপর সমর্থকদের ভরসা রাখতে বললেন বিনো জর্জ

Date:

Share post:

প্রতিক্ষার অবাসন। মঙ্গলবার বিকেলে শহরের এক পাঁচতারা হোটেল চুক্তি সই হয়ে গেল ইমামি ও ইস্টবেঙ্গলের। এদিন ইমামি গ্রুপের তরফ থেকে উপস্থিত ছিলেন আদিত্য আগরওয়াল, মনীশ গোয়েঙ্কা এবং সন্দীপ আগরওয়াল। অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ছিলেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং অন্যান্যরা। ‌এছাড়াও চুক্তিপত্র অনুষ্ঠানে উপস্থিত লাল-হলুদের প্রাক্তন ফুটবলাররা।

অবশেষে চুক্তি, এবার দলগঠন। কয়েকদিনের মধ‍্যে শহরে চলে আসবেন হেডকোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। আসন্ন মরশুমের জন‍্য কোথাও একটু দেড়ি হয়ে গেল না? এই প্রশ্নের উত্তরে ইমামি ইস্টবেঙ্গলের কর্তা বললেন, দেরি হলেও, লড়াইয়ে আমরা তৈরি। ” আমরা পিছিয়ে থেকে শুরু করছি এটা ঠিক। কিন্তু আমরা তৈরি। আমরা সেইভাবেই দল গড়ছি। যারা প্রতিযোগিতায় আগে দৌড় শুরু করে তারা যে প্রথম হবে তা নয়, আমরা ইতিবাচক।” বললেন ইমামি ইস্টবেঙ্গল কর্তা আদিত‍্য আগরওয়াল। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ওপর ভরসা আছে, সমর্থকরা হতাশ হবেন না। ভালো ফুটবলারই আসবে, বললেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার।”

২৮ আগস্ট মরশুমের প্রথম ডার্বি। ১৬ আগস্ট ডুরান্ড কাপের ডার্বি হওয়ার কথা থাকলেও, দলগঠন না হওয়ায় ডার্বি পিছিয়ে দেওয়ার আর্জি জানান হয়েছিল লাল-হলুদের পক্ষ থেকে। এই নিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়েছিল মোহনবাগান। বাগান কর্তারা বলেছিলেন পাঁচ গোলে হারাব। মঙ্গলবার তারই যেন পাল্টা দিলেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। ওনাকে মোহনবাগান নিয়ে প্রশ্ন করলেই দেবব্রত সরকার বলেন, “সব কথার উত্তর দিতে নেই। ”

দলগঠনে দেড়ি হয়েছে মানলেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। তবে সমর্থকদের পাশে থাকার আর্জি জানালেন তারা। সমর্থকদের ক্লাবের ওপর ভরসা রাখতে বললেন লাল-হলুদ কোচ বিনো জর্জ। এরপাশাপাশি ডার্বির প্রস্তুতি খুব তাড়াতাড়ি শুরু করে দিতে চান তিনি। এই নিয়ে বিনো জর্জ বলেন,” দেরি হয়েছে। কিন্তু আমরা লড়াই করতে প্রস্তুত। ডার্বি একটা ঐতিহ্যবাহী ম‍্যাচ। আমরা খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করবো। সমর্থকদের বলবো, তোমরা আস্থা রাখো আমাদের ওপর।”

আরও পড়ুন:Emami EastBengal: প্রতিক্ষার অবাসন, হয়ে গেল চুক্তিপত্র সই, পথ চলা শুরু ইমামি ইস্টবেঙ্গলের

 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...