Saturday, May 30, 2026

স্বপ্নপূরণে সুরকে সঙ্গী করেই শহরের বুকে লড়াই করছে ১২ বছরের দেবরাজ !

Date:

Share post:

নিজের স্বপ্নকে পূরণ করতে আমরা কে না চাই । আর এই স্বপ্নপূরণে বাজি ধরতে রাজি আট থেকে আশি সবাই। এমনই এক প্রতিভাবান কৃতী সংগীতপ্রেমীর দেখা মিলল খোদ কলকাতার বুকে। হ্যাঁ, যার কথা বলছি তাকে সবাই এক ডাকে চেনে দেবরাজ বলে। সন্ধ্যে হলে মিষ্টি মিশুকে দেবরাজের দেখা পাবেন শেক্সপিয়ার সরণিতে। অরবিন্দ ভবনের ঠিক উল্টোদিকে আপনারা দেখতে পাবেন গিটার হাতে দেবরাজকে।

আরও পড়ুনঃ ভারোত্তোলনে রুপো জয় বিকাশ ঠাকুরের

হাতে গিটার নিয়ে পথ চলতি মানুষকে একের পর এক গানে মুগ্ধ করছে দেবরাজ। কী ভাবছেন গান গেয়ে ভিক্ষা চাইছে ? একদমই না। ওর স্বপ্ন আপনার মন ছুঁয়ে অনেক দূর পাড়ি দেবে।
এমন দৃশ্য কিন্তু আমরা আকছার দেখতে পাই বিদেশের মাটিতে। কিন্তু খোদ কলকাতার রাজপথে এ দৃশ্য আপনাকে অবাক করবে বৈকি!
দেবরাজের সুরের জাদুতে মজে পথ চলতি অনেকেই থমকে দাঁড়িয়ে পড়ছেন। আর এভাবেই জানা গেল তার গান করার এই উৎস। আসলে দেবরাজ চায় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে। তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই গানকে সঙ্গী করেই এই দুর্গম পথ পেরিয়ে যেতে চায় সে। দেখতে চায় এক নতুন সূর্যের ভোর। যেখানে তার স্বপ্ন পূরণে উচ্চশিক্ষার পাশাপাশি সুরের জাদুতে গোটা দেশকে মাতাতে একদিন সে পা রাখবে বলিউডের মাটিতে।
সেন্ট টমাস স্কুলের ছাত্র দেবরাজ স্কুলের পর সন্ধ্যায় তাই হাতে তুলে নেয় গিটার, আর গলায় সুরের জাদুতে মাতিয়ে দেয় এ শহরের তামাম মানুষকে। স্যালুট দেবরাজ । এগিয়ে যাও তুমি। স্বপ্ন তোমার সফল হবেই।

 

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...