Wednesday, May 13, 2026

Mithilesh Chaturbedi: প্রয়াত অভিনেতা মিথিলেশ চতুর্বেদী, শোকের ছায়া বলিউডে

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী (Mithilesh Chaturbedi)। মাস কয়েক হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নিজের শহর লখনউতে ফিরে যান অভিনেতা এবং সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। এরপর স্বাস্থ্যের অবনতি হওয়ায় মুম্বইয়ে আনা হয় তাঁকে। কোকিলাবেন হাসপাতালে (Kokilaben Hospital) চলছিল চিকিৎসা। বুধবার শেষ হল চিকিৎসকদের লড়াই, প্রয়াত হলেন অভিনেতা।

১৯৯৭ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন মিথিলেশ। ‘কোই মিল গয়া’ ‘তাল’, ‘ফিজ়া’, ‘কৃষ্ণা’, ‘বান্টি অউর বাবলি’ তে অভিনয় করেছিলেন তিনি। টেলিভিশনের পর্দাতেও তাঁকে দেখেছেন দর্শক। শুধু সিনেমাতেই নয় পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করতেন তিনি। ‘কায়ামত’,’সিন্দুর তেরে নাম কা’ সিরিয়ালে অভিনয় করেছিলেন মিথিলেশ। সানি দেওলের সঙ্গে ‘গদর এক প্রেম কথা’তেও দেখা গিয়েছে তাঁকে। তিনি থিয়েটার করতে ভালোবাসতেন। প্রেম তিওয়ারি, বংশী কৌল, দিনা নাথ, উর্মিল থাপলিয়াল এবং অনুপম খের পরিচালিত নাটকে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনের পর্দাতে নিয়মিত কাজ করেছেন একটা সময়।’পাটিয়ালা বেবস’-এ তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ‘স্ক্যাম ১৯৯২’-তে রাম জেঠমালানির চরিত্রে দর্শক দেখেছে তাঁকে। অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ ছবিতেই শেষবার ধরা দিয়েছেন এই অভিনেতা। তাঁর মৃত্যুতে বলিউডের পাশাপাশি শোকাহত তাঁর অনুরাগীরাও ।

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...