Sunday, May 17, 2026

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য, গ্রামবাসীর বর্ণাঢ্য শোভাযাত্রায় আপ্লুত নেহা

Date:

Share post:

সুমন করাতি, হুগলি : থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে সিঙ্গুরের বেড়াবেরি গ্রামের মেয়ে নেহা বাগ। মঙ্গলবার বিকালে নিজের বাড়িতে ফিরলেন তিনি। কামারকুন্ডু স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গ্রামবাসীরা বাড়ি নিয়ে আসে নেহাকে। যা দেখে আপ্লুত নেহা।

এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে নেপাল, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া সহ মোট ১০ টি দেশ অংশগ্রহণ করেছিলো। সেই প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশগ্রহণ করেন সিঙ্গুরের নেহা বাগ ও বর্ধমানের রামিশা দফাদার। তার মধ্যে আর্টিস্টিক যোগা ও ট্র্যাডিশনাল যোগা এই দুটি বিভাগে নেহা দুটি সোনা ও দুটি রুপোর পদক লাভ করে। নেহার পারফরম্যান্স এর খবর পেয়ে মন্ত্রী বেচারাম মান্না গ্রামের বাড়িতে এসে সংবর্ধনা দিয়ে যান। এই সাফল্যের পর পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দেন নেহা। ২০২৩ সালে দুবাই এ অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ, সেখানে ইতিমধ্যেই অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে নেহা। সেই প্রতিযোগিতায় সাফল্য পাওয়াই লক্ষ‍্য নেহার।

কৃষক পরিবারের মেয়ে নেহা চার মাত্র বছর বয়স থেকে যোগাসন শুরু করেন। এরপর জাতীয় স্তর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে নেহা। পরিবারের আর্থিক অনটনের মধ্যেও নেহা কঠোর অনুশীলন করে রাজ্যের মুখ উজ্জল করায় খুশি সকলেই। খুশি বাবা অমর বাগ ও মা বিজলি বাগ।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে বার্বাডোজের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রেনুকা

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...