Wednesday, June 3, 2026

দায়িত্ব নিয়েই সুখবর শোনালেন পুলক রায়, পুজোর আগেই খুলবে টালা ব্রিজ

Date:

Share post:

নিত্যযাত্রী-সহ উত্তর কলকাতাবাসীর জন্য সুখবর। পুজোর আগেই খুলে দেওয়া হবে টালা ব্রিজ (Tala Bridge)। আলিপুরে প্রস্তাবিত ‘ধনধান্যে’ অডিটোরিয়ামের কাজও পুজোর আগেই শেষ করা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পূর্তমন্ত্রী পুলক রায় (Pulak Ray)।

বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) আনুষ্ঠানিকভাবে দফতরের দ্বায়িত্বভার গ্রহণ করার পরে দফায় দফায় দফতরের সচিব এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, পুজোর আগে এই দুটি প্রকল্পের কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্পষ্ট নির্দেশ রয়েছে। দফতরের ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। পুজোর আগেই টালা ব্রিজ সবার জন্য খুলে দিতে তাঁরা বদ্ধ পরিকর।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...