Sunday, March 15, 2026

সময়ের আগেই বাদল অধিবেশন শেষ করার পরিকল্পনা! প্রতিবাদে সরব তৃণমূল

Date:

Share post:

মূল্যবৃদ্ধি(Price Hike) সহ একাধিক ইস্যুতে বিরোধীদের চাপে কোণঠাসা কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। সংসদে একের পর এক প্রশ্ন ছুঁড়ছে বিরোধীরা তবে তার কোনও সদুত্তর দিতে পারছে না সরকার। এই পরিস্থিতিতে এবার বাদল অধিবেশন কাটছাঁট করার পরিকল্পনা করছে মোদি সরকার। জানা যাচ্ছে, নির্ধারিত ১২ অগাস্টের পরিবর্তে ৮ অগাস্ট অধিবেশন শেষ করে দেওয়া হতে পারে। তবে সরকারি ভাবে এখনও এই ঘোষণা না হলেও সূত্রের খবর এমনই। বিষয়টি প্রকাশ্যে আসার পর মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল তৃণমূল(TMC)।

শুক্রবার এই ইস্যুতে মোদি সরকারকে তোপ দেগে টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। টুইটে তিনি লেখেন, “সংসদের আশেপাশে শোনা যাচ্ছে সরকার ১২ আগস্টের বদলে ৮ আগস্ট অধিবেশন শেষ করে দিতে চায়। এটা অত্যন্ত খারাপ। মোদি সরকার কেন সংসদ ভবন থেকে পালিয়ে বেড়াচ্ছে?”

উল্লেখ্য, মোদি জমানায় মূল্যবৃদ্ধি, জিএসটি রেট বৃদ্ধি, ইডি-সিবিআইয়ের ব্যাপক সক্রিয়তা সহ একাধিক ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। লাগাতার চলছে আন্দোলন। বিরোধীদের আন্দোলনের জেরে স্বাভাবিকভাবেই ব্যহত হচ্ছে সংসদের কাজ। বেশ কিছু বিল পাশ করানোর কথা থাকলেও সেগুলি নিয়ে আলোচনা করা যাচ্ছে না। বিরোধীদের একের পর এক প্রশ্নেরও কোনও সদুত্তর দিতে পারছে না শাসকদল। মনে করা হচ্ছে, সেকারণেই বাদল অধিবেশন সংক্ষিপ্ত করতে চাইছে সরকার।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...