Friday, May 15, 2026

গরুপাচার কাণ্ডে অনুব্রতকে ফের সিবিআই তলব, দেহরক্ষীর আরও ১৪ দিনের জেল হেফাজত

Date:

Share post:

গরু পাচার কাণ্ডে (Cow Smuggling) আবারও অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করলো সিবিআই (CBI)। সোমবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে (Nizam Palace) বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের। সম্প্রতি অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। সেই তথ্যের সঙ্গেই অনুব্রতর বয়ান মিলিয়ে দেখা হবে। আর সেই কারণেই এই নিয়ে টানা ৯ বার সিবিআইয়ের মুখোমুখি হতে চলেছেন ‘কেষ্ট’। পাশাপাশি এদিনই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী (Security Personnel) সায়গল হোসেনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হাইকোর্ট। গত ৯ জুন দেহরক্ষীকে গ্রেফতার করে সিবিআই।

প্রসঙ্গত, গত বুধবার অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান ও তাঁর স্নেহধন্য মুখতার শেখের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় মোবাইল সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। সেই তথ্য হাতে পেয়েই তৎপর হয় সিবিআই। তবে হাজিরা প্রসঙ্গে এখনও পর্যন্ত অনুব্রতর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে অনুব্রতকে সিবিআই তলবের পরিপ্রেক্ষিতে এদিন সরব হন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। তিনি সাফ জানিয়েছেন, সিবিআই ও ইডির গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে ঠেকেছে। সাধারণ মানুষ তাদের উপর আস্থা হারিয়েছেন। তবুও আমরা চাই যত দ্রুত সম্ভব তদন্ত শেষ হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তৃণমূল সাংসদ বলেন, কেন্দ্রীয় সরকার ইডি-সিবিআই দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে। কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না।

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...