Monday, May 4, 2026

উচ্চ প্রাথমিকে নিয়োগে ১১০০ চাকরিপ্রার্থীর নাম সহ তালিকা প্রকাশ এসএসসির

Date:

Share post:

উচ্চ প্রাথমিকের থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া আবার চলতে শুরু করল। নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল স্কুল সার্ভিস কমিশন। মোট ১১০০ জন চাকরি প্রার্থীদের ফের ডকুমেন্টস আপলোড করার সুযোগ দিল এসএসসি। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হল। আগামী ১৩ ই আগস্টের মধ্যে আপলোড প্রক্রিয়া শেষ করতে হবে।

অবশেষে দীর্ঘ ৮ বছরের জট কাটতে চলেছে। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আদালতের নির্দেশ মেনে ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাননীয় হাইকোর্টের ম্যাট নং ৬৩৮-এর আদেশ মেনে ১১০০ (১০৯৮+২) প্রার্থীদের তাদের নথি আপলোড করতে  অনুমতি দেওয়া হয়েছে।

এই ১১০০ এর তালিকা (১০৯৮+২) আলাদাভাবে সংযুক্ত করা হয়েছে (যা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করার পরে দেখা যাবে। শুধুমাত্র এই ১১০০  প্রার্থীদের অনুমতি দেওয়া  হয়েছে ০৫.০৮.২০২২ থেকে ১৩.০৮.২০২২ (রাত ১১.৫৯ এর) এর মধ্যে তাদের নথিগুলি আপলোড করার।  লিঙ্ক খোলার পর দেওয়া নির্দেশ অনুযায়ী তথ্য আপলোড করতে হবে।

গত ২৯ জুলাই সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশন ডেটা ও সার্ভার রুম কোর্ট অর্ডারে কোনো নিয়োগ প্রক্রিয়া রইলে শর্তসাপেক্ষ CBI এবং NIC-র উপস্থিতিতে কাজ করার অনুমতি পান।

 

 

 

 

 

Related articles

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে