Monday, May 11, 2026

ঐতিহাসিক পদক জয় ভারতের, ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) থেকে ফের রুপোর পদক জয় ভারতের (India)। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স থেকে ঐতিহাসিক পদক জিতল ভারত। এই প্রথম কমনওয়েলথ গেমসে হাঁটায় পদক এল ভারতের ঘরে। আর ভারতের হয়ে এই ঐতিহাসিক পদকটি জিতলেন উত্তরপ্রদেশের অ্যাথলিট প্রিয়াঙ্কা গোস্বামী। ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন তিনি। প্রিয়াঙ্কা ৪৩:৩৮.৮২-এ রেস সম্পূর্ণ করেছেন। যা তাঁর ব্যক্তিগত সেরা।

তেজস্বিন শঙ্কর এবং এম শ্রীশঙ্করের পর ২০২২ কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতের তৃতীয় পদক এল প্রিয়াঙ্কার হাত ধরে। ১০ হাজার মিটার রেস ওয়াকে অস্ট্রেলিয়ার জেমিমা মন্টাগ ৪২:৩৪ সময় নিয়ে জিতেছেন সোনার পদক। অপরদিকে ব্রোঞ্জ পদক জিতেছেন কেনিয়ার এমিলি ওয়ামুসি এনগিই। তিনি সময় নিয়েছেন ৪৩:৫০। এই সাফল্যের হাত ধরে ইতিহাস লিখে ফেললেন প্রিয়াঙ্কা গোস্বামী।

আরও পড়ুন:ফের ফিফার চিঠি ফেডারেশনকে

 

Related articles

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

রাজ্যে বিজেপি সরকার হবে না: দলের অবস্থান স্পষ্ট করলেন শমীক

প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠিত হয়েছে। কেন্দ্রের সরকারের তরফে প্রধানমন্ত্রী থেকে একাধিক মন্ত্রী, এমনকি বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলির...

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা...

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...