Friday, May 8, 2026

ঘুরতে যাওয়ার পথে বাস উল্টে দুর্ঘটনার কবলে পর্যটকরা, আহত ৪০

Date:

Share post:

সপ্তাহের শুরুর দিনেই ভয়াবহ দুর্ঘটনা। দিঘা ঘুরতে যাওয়ার পথেই বাস উল্টে দুর্ঘটনার কবলে পড়লেন যাত্রীরা। আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে।  নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে  উল্টে গেল দিঘাগামী পর্যটকবোঝাই একটি বাস। এই ঘটনায় আহত হয়েছেন ৪০ জন। আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:প্রকাশিত হল JEE Main-এর দ্বিতীয় সেশনের ফলাফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

পুলিশ সূত্রের খবর, ৭০ জন পর্যটক নিয়ে গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ নদিয়ার রানাঘাট থেকে বাসটি যাত্রা শুরু করে।  আজ ভোররাতে বাগনানের চন্দ্রপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। এরপরই স্থানীয়রা প্রাথমিকভাবে আহতদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিকটস্থ উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আহতদের ভর্তি করার ব্যবস্থা করে তারা।

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...