Friday, May 8, 2026

মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে ৩

Date:

Share post:

মন্দিরে পুজো দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৩ জনের। আহত বেশ কয়েকজন। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকারে।দুর্ঘটনাটিকে ঘিরে তুমুল আতঙ্ক ছড়িয়েছে মন্দির চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃঘুরতে যাওয়ার পথে বাস উল্টে দুর্ঘটনার কবলে পর্যটকরা, আহত ৪০

পুলিশ সূত্রের খবর, সোমবার রাজস্থানের খাটু শ্যামের মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত। ভোর ৫টা নাগাদ মন্দিরের প্রবেশপথের গেট খুলতেই হুড়োহুড়ি শুরু হয়। আর তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। তাতেই মৃত্যু হয় ৩ জনের। আহত বেশ কয়েকজন।আহতদের মধ্যে দু’জনকে জয়পুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মন্দির চত্বরে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...