Friday, May 8, 2026

গরুপাচার কাণ্ডে সোমবারই নিজাম প্যালেসে তলব অনুব্রতর

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত ভোট  যত এগিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল CBI-কে আগেও সবরকমভাবে সাহায্য করেছেন। এমনকি তলব মেনে CBI দফতরে হাজিরাও দিয়েছেন। তারপর থেকে বহুদিন অসুস্থ তিনি।এমনকি ঘর থেকেও বেরোননি। কিন্তু ফের একবার সোমবার তলব করা হয় অনুব্রত মণ্ডলকে। যদিও অসুস্থতার কথা জানিয়ে সিবিআই-এর কাছে সময় চেয়ে একটি মেইল করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কিন্তু তাতেও নাছোড়বান্দা সিবিআই। অনুব্রতের মেইলের উত্তরে CBI আজই তাঁকে এসএসকেএম থেকে সোজা নিজাম প্যালেসে তলব করেছেন।

আরও পড়ুন:মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে ৩

সূত্রের খবর, শারীরিকভাবে ভালো নেই তিনি। তাঁর গলায়, বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা বহুদিনের। আজ এসএসকেএমে হাসপাতালে অনুব্রত মণ্ডলের কিছু মেডিক্যাল টেস্টের জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাই তিনি নিজাম প্যালেসে যাবেন কিনা , তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...