Friday, May 8, 2026

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি

Date:

Share post:

বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। তারই জেরে আগামী দিন তিনেক শহর কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। সপ্তাহের শুরুর দিনেই সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়।

আরও পড়ুন:গরুপাচার কাণ্ডে সোমবারই নিজাম প্যালেসে তলব অনুব্রতর

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে অবস্থান করছে। এই নিম্নচাপের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর যার ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে।

সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে।

নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে।  আগামিকাল নিম্নচাপটি ব্যাপকভাবে শক্তি বৃদ্ধি করবে। আগামিকাল অর্থাৎ ৯ অগাস্ট থেকে ১১ অগাস্ট পর্যন্ত এই দুর্যোগ চলবে।

সোমবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে প্রশাসনের তরফে মাইকিং চলছে। মৎস্যজীবিদের ১১ তারিখ পর্যন্ত সমুদ্র যেতে মানা করা হয়েছে। উপকূলে জেলাগুলোতে হাওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দিঘা, মন্দারমনি, তাজপুর, বকখালির সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে।

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...