Tuesday, April 28, 2026

দলগঠনে চমক ইমামি ইস্টবেঙ্গলের, লাল-হলুদে কমলজিৎ

Date:

Share post:

দলগঠনে একের পর এক চমক দিয়ে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ( Emami Eastbengal)। বৃহস্পতিবার তারা সই করাল তিন ফুটবলারকে। গোলরক্ষক কমলজিৎ সিং, ফরোয়ার্ড সুমিত পাসি এবং ডিফেন্ডার লালচুংগুঙ্গাকে সই করল লাল-হলুদ। ওড়িশা এফসি থেকে ট্রান্সফার ফি দিয়ে কমলজিৎকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল।

আইএসএলে এখনও পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন কমলজিৎ। তার মধ্যে ১২টি ম্যাচ ওড়িশার হয়ে খেলেছেন তিনি। ভারতের জাতীয় দলের শিবিরেও আগে ডাক পেয়েছেন কমলজিৎ। ওড়িশা ছাড়াও আইএসএলে এফসি পুণে সিটি এবং হায়দরাবাদ এফসি-র হয়ে খেলেছেন কমলজিৎ। এদিকে সরকারিভাবে ২৭ বছর বয়সি ফরোয়ার্ড সুমিত পাসি ও ২১ বছর বয়সি ডিফেন্ডার লালচুংগুঙ্গাকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। গত কয়েক দিন ধরেই ইস্টবেঙ্গলের অনুশীলনেই ছিলেন এই দুই ফুটবলার।

গত মরশুমে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির হয়ে খেলেছিলেন সুমিত পাসি। এদিকে লালচুংগুঙ্গা গত মরশুমে খেলেছিলেন শ্রীনিধি ডেকান এফসির হয়ে। লালচুংগুঙ্গা গত মরশুমের আইলিগের সেরা দলে জায়গা পেয়েছিলেন।

আরও পড়ুন:মাত্র ৩০ মিনিটেই শেষ মরশুমের প্রথম ডার্বির অনলাইন টিকিট

 

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...