Saturday, March 14, 2026

West Bengal: স্বাস্থ্যসাথী কার্ডে এবার হবে চোখের চিকিৎসাও

Date:

Share post:

রাজ্য সরকারের (Government of West Bengal) স্বাস্থ্যসাথী বিমা প্রকল্পের আওতায় এবার নিখরচায় চক্ষু চিকিৎসার (Eye treatment) সুযোগ মিলতে চলেছে। স্বাস্থ্যসাথী কার্ডধারীদের কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমলজিতে বিনামূল্যে চক্ষূরোগের চিকিৎসা এবং অস্ত্রপচারের সুযোগ দেওয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে।

সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চোখের চিকিৎসা অন্তর্ভুক্ত ছিল না। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে সম্প্রতি স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের মূল্যায়ন কমিটি এই প্রকল্পের আওতার বাইরে থাকা বিভিন্ন রোগের চিকিৎসা যা সরকারি হাসপাতালে হয় সে-সম্পর্কে তথ্য চেয়ে জেলাগুলিকে চিঠি দেয়। এই তালিকায় থাকা বিভিন্ন রোগকে ক্রমান্বয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। যার প্রথমপর্বে চক্ষূরোগের চিকিৎসাকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে। তবে ছানি অপারেশন আপাতত স্বাস্থ্যসাথী বিমার আওতার বাইরেই রাখা হচ্ছে। স্বাস্থ্য সূত্রে খবর, এক শ্রেণির বেসরকারি হাসপাতাল ছানি অপারেশনের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা নয়ছয়ের দাবিতে অভিযুক্ত হয়েছে। সেই কারণেই ছানি অপারেশনের ওপর আপাতত বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা থাকছে। তবে চোখের অন্য সমস্ত জটিল চিকিৎসা ও অস্ত্রোপচারের সুবিধা মিলবে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়।

spot_img

Related articles

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...