Tuesday, May 19, 2026

৭৫ বছর পর মিলল দুই ভাই, সৌজন্যে ইউটিউবার

Date:

Share post:

দেশভাগের সময় আলাদা হয়ে গেছিলেন দুজন, একজন ভারতে(India) অন্যজন পাকিস্তানে(Pakistan)। অনেকটা সিনেম্যাটিক স্টাইলে দুই দেশে থাকা দুই ভাইকে মিলিয়ে দিল এক ইউটিউবার(Youtuber)। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে মিলন হল ভারত- পাক ভাইয়ের।

সিকা (Sika) ও সাদিক (Sadik) দুই ভাই। সাম্প্রদায়িক সংঘর্ষের সময়ে পরিবারের বাকি সদস্যদের হারাতে হয় তাদের। তারপর থেকেই শুরু কঠিন লড়াই। মাত্র দশ বছর বয়সেই সাদিক পালিয়ে যান পাকিস্তানে। এরপর মাকে নিয়ে এই দেশেই জীবন যুদ্ধ জয় করতে পরিশ্রম শুরু সিকার। পাঞ্জাবের বাসিন্দা শিকা জানিয়েছেন তাঁর জীবনের দুঃখের কাহিনী। স্বামী কন্যাকে হারিয়ে তাঁর মা আত্মহত্যার পথ বেছে নেন। সবাইকে হারিয়ে একমাত্র ভাই এর খোঁজ করতে প্রাণপণ চেষ্টা চালিয়েছেন সিকা। দেশভাগের সময় দুজনে ছিটকে গেছিলেন দু দিকে। সাদিক জানতেন তাঁর ভাই আছেন ভারতে।কিন্তু ঠিকানা জানতেন না, ভাবতেও পারেননি কোনদিন ফের দেখা হবে। এরপরের গল্পটা একদম অন্যরকম। এক পাকিস্তানি ইউটিবার নাসির ধিলন (Nasir Dhilan) মিলিয়ে দিলেন দুই ভাইকে। অনেক খোঁজাখুঁজি, একে ওকে জিজ্ঞাসা করা, ফোনের পর ফোন চলতেই থাকে। শেষমেষ মেলান সম্ভব হয় দুজনকে। পাকিস্তানের কারতারপুরে প্রায় ৭৫ বছর পর আবার দেখা হল হারিয়ে যাওয়া দুই ভাইয়ের।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...