Tuesday, June 23, 2026

দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর!

Date:

Share post:

দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের। সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি সিবিআইয়ের।

কেন্দ্রীয় এজেন্সির ৮০ পাতার চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মোট ৪৫টি সম্পত্তির নথি মিলেছে অনুব্রত, তাঁর পরিবার ও সায়গল হোসেনের নামে। কোনওটি সায়গলের সঙ্গে অনুব্রতর যৌথ সম্পত্তি, কোনওটি অনুব্রতর একার নামে, আবার কোনও সম্পত্তি তৃণমূল জেলা সভাপতির পরিবারের সদস্যদের নামে।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের আগে উপত্যকায় গ্রেনেড হামলা, আহত ২

সিবিআই সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে এও উল্লেখ করা হয়েছে যে প্রায় ১৮০০ অস্ট্রেলিয়ান গরু পাচার করেছেন এনামুল হক। বিষয়টি জানতেন অনুব্রত মণ্ডল।আদালতের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ররিবার সকাল সাড়ে দশটা নাগাদ কম্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয় বীরভূমের তৃণমূল সভাপতিকে। গত বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।

 

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...