Thursday, June 4, 2026

এআইএফএফ-এর বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সুনীল

Date:

Share post:

এবার এআইএফএফ-এর (AIFF) বিষয় নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক (India Captain) সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এদিন বেঙ্গালুরু এফসির (BFC) আয়োজিত সাংবাদিক সম্মেলনে সুনীল ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে ফুটবলারদের ভাবতে বারণ করলেন। ভারত অধিনায়কের আর্জি, সতীর্থরা নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবুক। ভারতীয় ফুটবলে এই মুহূর্তে চলছে ডামাডোলে। সঠিক সময়ে নির্বাচন না হলে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসনের হুমকি দিয়ে রেখেছে ফিফা। সূত্রের খবর, কেড়ে নেওয়া হতে পারে অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও। আর সেই নিয়ে এবার মুখ খুললেন সুনীল।

এদিন বিএফসির আয়োজিত সাংবাদিক বৈঠকে সুনীল বলেন, “ছেলেদের সঙ্গে কথা বলেছি। যা নিজের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে বেশি ভাবতে বারণ করেছি। যারা জড়িত তারা নিশ্চয়ই ভাল কাজ করছে যাতে সব কিছু ঠিকঠাক থাকে। প্রত্যেকে পরিশ্রম করছে। ফুটবলার হিসাবে আমরা নিজেদের কাজের প্রতি বেশি মনোযোগ দিচ্ছি। প্রতিদিন যাতে নিজেকে উন্নতি করতে পারি সেই চেষ্টাই করছি। দেশ এবং ক্লাবের হয়ে সুযোগ পেলে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য থাকুক আমাদের। আমরা এর বাইরে না ভাবি।”

সামনেই ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ জিততে মরিয়া সুনীল। এই নিয়ে সুনীল বলেন,”ডুরান্ড খুবই পুরনো প্রতিযোগিতা। এই ট্রফি জেতাও অনেক সম্মানের। ক্লাব হিসাবে এবং ব্যক্তিগত ভাবে এই ট্রফি জিততে পারিনি। বহু ট্রফি জেতার সৌভাগ্য হয়েছে আমার। কিন্তু ডুরান্ড কাপ না জেতা এখনও তাড়া করে বেড়ায় আমাকে। এবার এই ট্রফি জিততে নিজেদের সেরাটা দেব আমরা।”

চলতি বছর দলবদলে অনেক চমক এনেছে বিএফসি। দলে, রয় কৃষ্ণা, হিরা মণ্ডল, প্রবীর দাস, সন্দেশ ঝিঙ্গানের মতন ফুটবলার সই করিয়েছে বেঙ্গালুরু।

আরও পড়ুন:জিম্বাবোয়ে পৌঁছাল ভারতীয় দল, টিম ইন্ডিয়ার দেখা বরুণ ধাওয়ানের সঙ্গে

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...