Friday, May 29, 2026

সভাপতি আসন ফাঁকা রেখেই বীরভূমে চলবে দলীয় কাজ, অনুব্রত গ্রেফতারিতে সিদ্ধান্ত তৃণমূলের

Date:

Share post:

বীরভূমের(Birbhum) জেলা সভাপতির আসন ফাঁকা রেখেই আগের মতই চলবে তবে সমস্ত কাজ। সোমবার বীরভূম জেলার সাংগঠনিক আলোচনায় নেওয়া হল এমনই সিদ্ধান্ত। অনুব্রত মণ্ডল(anubrata Mondal) গ্রেপ্তার হওয়ার পর তাঁর আসল ফাঁকা রেখেই এদিন বোলপুর তৃণমূল(TMC) দফতরে বিশেষ বৈঠকে বসে তৃণমূলের বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ১০ বিধায়ক ছাড়াও, অনুব্রত দায়িত্বে থাকা বর্ধমানের আয়ুষগ্রাম, মঙ্গলকোট কেতুগ্রামের বিধায়করা। সেখানেই আলোচনা হয় কীভাবে এই জেলায় চলবে সাংগঠনিক কাজ, কারা কোন দায়িত্বে থাকবেন, এবং আগামী কর্মসূচি কী হবে।

ঘন্টা দুয়েকের বৈঠকের পর তৃণমূল মুখপাত্র মলয় মুখোপাধ্যায় জানান, “জেলায় দলের কাজকর্ম যেমন চলছিল, সেই ভাবেই চলবে। ১৫ আগস্ট পতকা তোলার পাশাপাশি ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবস পালিত হবে। সংগঠনের কাজ স্বাভাবিকভাবে চলবে।” নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও মঙ্গলকোটের বিধায়ক শেখ শাহনাওয়াজ বলেন, “অনুব্রত মণ্ডল নেই। তাই আমরা বিধায়করা ঠিক করেছি বৈঠক করার৷ সেইমতো এদিন বৈঠক ডাকা হয়েছে।”

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল, অভিজিৎ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, তৃণমূল মুখপাত্র মলয় মুখোপাধ্যায়-সহ অন্যরা।

Related articles

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল...