Saturday, April 18, 2026

AIFF-কে নির্বাসিত করায় হতবাক সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি

Date:

Share post:

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ( AIFF) অনির্দিষ্টকালের জন‍্য নির্বাসিত করেছে ফিফা (FIFA)। তৃতীয় পক্ষর ( সুপ্রিম কোর্টের) নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে এআইএফএফকে। আর এই সিদ্ধান্তে হতবাক সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি (CoA)। এদিন তারা এক বিবৃতিতে জানায় ফিফা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সব কিছু ঠিক পথে এগোচ্ছিল। তার মধ্যে হঠাৎ কেন এআইএফএফকে নির্বাসিত করল ফিফা! বুঝতে পারছে না সিওএ।

মঙ্গলবার বিকেলে সিওএ এক বিবৃতিতে জানায়, গত কয়েক দিন ধরে ফিফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন্স, এআইএফএফ, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। গত ৩ আগস্ট সুপ্রিম কোর্ট এআইএফএফের নির্বাচন সংক্রান্ত যে নির্দেশ দিয়েছিল সেটা যাতে মানা হয় তা নিশ্চিত করা হচ্ছিল। ৩৬টি রাজ্য সংস্থার প্রতিনিধিদের নিয়ে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে নির্বাচন করতে হবে বলে কমিটি পরামর্শ দিয়েছিল।”

এর পাশাপাশি আরও সিওএ জানায়, সর্বভারতীয় ফুটবল সংস্থার নতুন কমিটি কেমন হবে সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়ছিল। সেখানে বলা হয়েছিল, এআইএফএফের কার্যকরী কমিটিতে মোট ২৩ জন সদস্য থাকবে। এটিও ফিফার নির্দেশ মতোই হয়েছিল। নির্বাচন পরিচালনার জন্য একটি নিরপেক্ষ ও যোগ্য কমিটিও তৈরি করে ফেলা হয়েছিল। এমনটাই জানিয়েছে সিওএ।

আরও পড়ুন:AIFF-কে নির্বাসন FIFA’র, কী বললেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া?

 

 

Related articles

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...