Wednesday, May 13, 2026

গরুপাচার মামলায় এবার সুকন্যাকে জিজ্ঞাসাবাদ! বুধবারই বোলপুর যাওয়ার সম্ভাবনা সিবিআইয়ের

Date:

Share post:

গরুপাচার মামলার তদন্তে নেমে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। আপাতত তাঁকে হেফাজতে নিয়ে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার এই মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকেও (Sukanya Mandal) জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সূত্রের খবর, বুধবারই বোলপুরে গিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে অনুব্রতর চাটার্ড অ্যাকাউন্টকেও জিজ্ঞাসবাদ করতে চায় সিবিআই।

গরুপাচার মামলার তদন্তে নেমে এর আগে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গাড়ির চালক ও দেহরক্ষীকে আগেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১০ বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও মাত্র একবার যান অনুব্রত। দশমবারেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে হেফাজতে নিয়ে জেরা চালানো হচ্ছে। সিবিআই সূত্রে খবর, অনুব্রতর বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, যাতে সহ-মালিকানা রয়েছে সুকন্যারও। ইতিমধ্যেই অনুব্রতর মেয়ের নামে রাইস মিল সহ অন্যান্য সম্পত্তির খোঁজ মিলেছে৷ সেই সম্পত্তির সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে অনুব্রতর চাটার্ড অ্যাকাউন্টকেও জিজ্ঞাসবাদ করতে চায় সিবিআই। বুধবারই, তারা বোলপুরে যাওয়ায় সম্ভাবনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

 

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...