Wednesday, May 13, 2026

Jacqueline Fernandez: ২১৫ কোটি টাকার তছরুপ! বিপাকে জ্যাকলিন ফার্নান্ডেজ

Date:

Share post:

আরও বড় সমস্যায় পড়তে চলেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) চার্জশিটে তাঁর নামের সঙ্গে জুড়ল প্রায় ২১৫ কোটি টাকার তোলাবাজির অভিযোগ। এর আগে গত ডিসেম্বরে শ্রীলঙ্কান সুন্দরীকে ইডি (ED)দফতরে হাজিরা দেওয়ার নিরদেশ দেওয়া হয়। প্রায় ৮ ঘণ্টা জেরার পর আর্থিক তছরুপ প্রতিরোধ মামলার (PMLA) আওতায় জ্যাকলিনের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করেন ইডির আধিকারিকরা। এবার প্রায় ২১৫ কোটি টাকার তছরুপ মামলার চার্জশিটে জুড়ে গেল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম।

মূল অভিযুক্তের নাম সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar),তাঁর সঙ্গেই সম্পর্কের জেরে এবার আরও বিপাকে অভিনেত্রী জ্যাকলিন । তাঁর বিরুদ্ধে অভিযোগ করে ইডি জানিয়েছে সুকেশ চন্দ্রশেখর নামের ব্যক্তির সম্পর্কে সব কিছুই জানতেন অভিনেত্রী। তা সত্ত্বেও দিনের পর দিন তিনি সেই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, পাশাপাশি তোলাবাজির টাকার ভাগ নিয়েছেন। ইডির জেরায় সুকেশের থেকে বহুমূল্য ‘উপহার’পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। এর আগে ইডি সূত্রে জানা গিয়েছিল, চেন্নাইয়ে চারবার জ্যাকলিন ও চন্দ্রশেখরের দেখা হয়েছিল। অভিযোগ, সুকেশের হাতে যে আইফোন ১২ রয়েছে, তা দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করছিলেন। অনেকেই মনে করছেন সব জেনেও সুকেশকে এভাবে মদত দেওয়ায় জন্যই ২১৫ কোটি টাকার তছরুপ কাণ্ডে ফেঁসে গেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...