Saturday, March 14, 2026

মন্ত্রিসভার বৈঠকে সতর্ক বার্তা: মন্ত্রীদের পাইলট কার ব্যবহারে রাশ টানার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মন্ত্রীদের পাইলট কার ব্যবহারে রাশ টানার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে। রাজ্যের কোনও মন্ত্রী পাইলট কার (Pilot Car) নিয়ে ঘুরতে পারবেন না। এমনকী, জেলা থেকে কলকাতায় (Kolkata) এলেও পাইলট কার নয়।

এদিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে ছিলেন নব নির্বাচিত মন্ত্রীরাও। বৈঠক থেকে মন্ত্রীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নতুন মন্ত্রীদের প্রতি এই বার্তা দেন তিনি। বলেন, প্রতিটি ফাইল ভাল করে পড়ে, বুঝে স্বাক্ষর করতে হবে। সেখানে যেন অতিরিক্ত জায়গা ফাঁকা না থাকে সেটা স্বাক্ষর করার আগে দেখে নিতে হবে।
এতদিন প্রতিমন্ত্রীদের সেরকম কোনও কাজ থাকত না বলে অভিযোগ। এবার থেকে প্রতিমন্ত্রীদের কাজ নির্দিষ্ট করে দেওয়া হবে বলেও মন্ত্রিসভার বৈঠকে জানান মমতা।

মুখ্যমন্ত্রী নিজে কখনওই লালবাতি লাগানো পাইলট কার ব্যবহার করেন না। তাঁর মতে, নেতা-মন্ত্রীরা ভিআইপি ট্রিটমেন্ট নিলে জনসাধারণের সঙ্গে দূরত্ব বাড়ে। এ বার মন্ত্রিসভার বাকি মন্ত্রীদেরও সেই পথে হাঁটারই নির্দেশ দিলেন মমতা। পাইলট কার ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন তিনি।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্প ব্যাপক বিস্তার লাভ করছে। ১৮ টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ও ৫ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। ৬০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। ৪০০০ কর্মসংস্থান হবে। তিনি জানান, ২১ হাজার রেশন ডিলারের সহযোগিতায় ৯.২৫ কোটি মানুষকে পরিষেবা দিতে পারছে সরকার। এই কাজটা সম্ভব হয়েছে রেশন ডিলারদের সহযোগিতায়। দুয়ারে রেশন প্রকল্পে রেশন ডিলারদের ৭৫ টাকা প্রতি কুইন্টাল কমিশন দেওয়া হত। এবার থেকে ৫০০০ টাকা করে প্রতি মাসে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...