Tuesday, June 23, 2026

নির্বাচনী লড়াইয়ের মাঝেই জন্মাষ্টমীতে সস্ত্রীক মন্দিরে পুজো দিলেন ঋষি সুনক

Date:

Share post:

নির্বাচনী প্রচার, প্রস্তুতি নিয়ে হাজারো ব্যস্ততার মাঝে নিজের শিকড়কে ভুললেন না ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক (Rishi Sunak)। জন্মাষ্টমী (Janmashtami) উপলক্ষে বৃহস্পতিবার সস্ত্রীক মন্দিরে গিয়ে পুজো দিলেন সুনক। পরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) মন্দিরে যাওয়ার সেই ছবি পোস্ট করেছেন তিনি।

 

এদিন জন্মাষ্টমীর পুজো দিয়ে সুনক লিখেছেন, আমার স্ত্রী অক্ষতাকে নিয়ে ভক্তিবেদান্ত মানোর মন্দিরে (Bhakti Vedanta Mono Temple) গিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষেই মন্দিরে গিয়েছিলাম আমরা। ছবিতে দেখা যাচ্ছে, হরে কৃষ্ণ লেখা উত্তরীয় পরে হাতজোড় করে রয়েছেন সুনক দম্পতি। উল্লেখ্য, নির্বাচনী প্রক্রিয়ায় বরাবর এগিয়ে থাকলেও লড়াইয়ের শেষ দিকে এসে পিছিয়ে পড়েছেন ঋষি। বিশেষজ্ঞদের মতে, ঋষির পক্ষে ভোটে জেতা প্রায় অসম্ভব। তবুও হাল ছাড়তে নারাজ ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ। আর সেই কারণেই এদিন জন্মাষ্টমীর পুণ্য তিথিতে শ্রী কৃষ্ণের (Sri Krishna) আরাধনা করে নিজের জন্য প্রার্থনা করলেন সুনক। তবে নির্বাচনের মুখে দাঁড়িয়ে ভারতীয় সংস্কৃতিকে (Indian Culture) মনে করা এবং মন্দিরে গিয়ে পরোক্ষে প্রচার করা সুনকের পক্ষে শাপে বর হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী পদ থেকে বরিস জনসন (Boris Johnson) ইস্তফা দেওয়ার পরই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নাম উঠে আসে ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনকের। চূড়ান্ত পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস (Liz Truss)। আপাতভাবে লিজের দিকেই বেশি সমর্থন থাকলেও, হার মানতে নারাজ ঋষি সুনকও। আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের (UK PM Race) ফলপ্রকাশ হবে। তার আগে শেষ মুহূর্তে প্রচারে কোনও খামতি রাখছেন না দুই পদপ্রার্থীই।

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...