Monday, April 6, 2026

Weather update: রাতভর বৃষ্টি জেলায় জেলায়, উত্তর ছত্তিশগড়ের দিকে সরল নিম্নচাপ

Date:

Share post:

বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘনীভূত নিম্নচাপের জেরে শুক্রবার সারাদিন বৃষ্টি ভিজেছে বাংলা (West Bengal)। মাঝ সমুদ্রে ট্রলার ডুবে যাওয়ার মত দুর্ঘটনাও ঘটেছে। দক্ষিণবঙ্গ (South Bengal) ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় কাল সারাদিন প্রবল বৃষ্টি হয়েছে। সারারাত ভারী বৃষ্টি হয়েছে কলকাতা (Kolkata) , হাওড়া (Howrah) ও হুগলি (Hooghly) সহ পার্শ্ববর্তী জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা আপাতত উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে তা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে।

হাওয়া অফিসের কথামতো আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। অতি গভীর নিম্নচাপ গতকালই স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে পড়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঝাড়খণ্ডের দিকে সরছে। এর প্রভাবে শনিবারও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একটানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গা জলমগ্ন হওয়ার খবর আসছে। পাশাপাশি নদীগুলিতে জলস্তর বাড়ায় অনেক সেতুই কার্যত জলের তলায় চলে গেছে, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...