Thursday, June 25, 2026

স্টেশন প্লাজা , গাড়ি পার্কিং -মহিলা চালক, কলকাতাকে টেক্কা দেবে ঢাকা মেট্রো!

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা: কলকাতাকে রীতিমতো টেক্কা দেবে ঢাকা মেট্রো । হ্যাঁ, এভাবেই আঁটঘাট বেধে শুরু হতে চলেছে ঢাকার মেট্রো পরিষেবা । মেট্রো স্টেশনের সিঁড়ি বা লিফটের একেবারে কাছেই নিজেদের ব্যক্তিগত গাড়ি রাখতে পারবেন যাত্রীরা। এমনকি বাস, ট্যাক্সি, অটোয় চড়া যাত্রীরাও স্টেশনের কাছে নামতে পারবেন। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যে এমন বিশেষ ব্যবস্থা থাকছে ঢাকা মেট্রোয়।

ঢাকা মেট্রোর চারটি স্টেশনে এই বিশেষ ব্যবস্থা থাকবে। তৈরি করা হচ্ছে ‘স্টেশন প্লাজা’।
জানা গিয়েছে, উত্তরা, আগারগাঁও, ফার্মগেট, কমলাপুর স্টেশনে এই প্লাজা তৈরি করা হবে। আরও জানা গিয়েছে, উত্তরা ও কমলাপুরের মাঝপথে আগারগাঁও ও ফার্মগেটেও দু’টি স্টেশন প্লাজা থাকবে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মোট ১৭টি স্টেশন থাকবে।
লিফট, চলমান সিঁড়ি ও সিঁড়ি। এই তিন ব্যবস্থায়ী থাকছে স্টেশনে ওঠা নামার জন্য।‘ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’ (ডিএমটিসিএল) সূত্রে জানানো হয়েছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ন’টি স্টেশনে লিফট ও চলমান সিঁড়ির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।
প্রথমে ঢাকার এই মেট্রো রেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২২ হাজার কোটি টাকা। পরে সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব দেয় ডিএমটিসিএল। অনুমোদন পেলে প্রকল্পের ব্যয় দাঁড়াবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
জাপান থেকে ইতিমধ্যেই ১৫টি মেট্রোর রেক ঢাকায় আনা হয়েছে। আরও ন’টি রেক আসার কথা। ঢাকার মেট্রো রেল চালকদের মধ্যে থাকছেন মহিলা চালকও। সব ঠিকঠাক চললে ২০২৫ এ ডিসেম্বরের মধ্যেই ঢাকায় চালু হয়ে যাবে অত্যাধুনিক মেট্রো রেল পরিষেবা।

 

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...