Thursday, May 14, 2026

মরশুমের প্রথম ম‍্যাচে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল

Date:

Share post:

মরশুমের প্রথম ম‍্যাচে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal)। ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম‍্যাচে ইন্ডিয়ান নেভির সঙ্গে গোলশূন‍্য ড্র করল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। পিন্টু মাহাত, ব্রিটোদের বিরুদ্ধে ড্র করেই খুশি থাকতে হল লাল-হলুদ ব্রিগেডকে। ম‍্যাচে এদিন কোনও বিদেশি ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন কনস্ট্যান্টাইন ।

ম‍্যাচে এদিন বেশ কয়েকবার গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। বিশেষত ম্যাচের একেবারে শেষদিকে। তবে জালে বল ঠেলতে পারলেন না ভিপি সুহের, সুমিত পাসিরা। যার ফলে ১০,০০০ লাল-হলুদ সমর্থককে হতাশ হয়েই ফিরতে হল। এদিকে খেলার বয়স তখন মাত্র আট মিনিট তার মধ্যেই চোট পেয়ে বাইরে চলে যেতে হয় ইমামি ইস্টবেঙ্গলের স্ট্রাইকার নাওরেম মহেশ সিংকে। তবে তাঁর জায়গায় তুহিন দাস বেশ ভাল ফুটবল খেললেন। যদিও একজন স্ট্রাইকার থাকার সুবিধা থেকে বঞ্চিত হল ইমামি ইস্টবেঙ্গল। বেঞ্চে মাত্র ছয় ফুটবলার। যাদের মধ্যে পাঁচজনকেই পরিবর্ত হিসেবে ব্যবহার করেন স্টিফেন।

ম‍্যাচে এদিন বারবার সেটপস ব্যবহারের ক্ষেত্রে দক্ষতার অভাব চোখে পড়ছিল। সাধারণ ভাবে স্টিফেন কনস্ট্যানটাইন সেট পিসের ব্যবহার করেন দারুণভাবে। সেই জন্যই স্টিফেনের উপর প্রত্যাশা ছিল অনেক বেশি ছিল। তবে বারবার সুযোগ পেয়েও গোল করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। অ্যালেক্স লিমা বা সৌভিক চক্রবর্তী আসার পরেও সেটপিস থেকে গোল করতে পারেননি। প্রথম ম্যাচেই লাল-হলুদে স্ট্রাইকারের অভাব বোঝা গিয়েছে। পাসি এর আগে জাতীয় দল বা জামশেদপুরের হয়েও গোল নষ্ট করেছেন। ইমামি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচেও তাঁকে দেখে হতাশ সমর্থকরা।

আরও পড়ুন:একদিনের সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...